হোম > বিশ্ব

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৪ মেডিকেল শিক্ষার্থী নিহত

আতিকুর রহমান নগরী

ভারতের উত্তরপ্রদেশের আমরোহায় গাড়ি দুর্ঘটনায় চার মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে দিল্লি–লখনৌ জাতীয় সড়কের রাজবপুর এলাকার আত্রাসির কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ।

নিহতরা হলেন—অর্ণব চক্রবর্তী, আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি ও সপ্তর্ষি দাস। তারা ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের এমবিবিএসের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, চার বন্ধু ঘুরতে বেরিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থলটি ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে। জোরালো শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

গাড়ি থেকে বেশ কয়েকটি মদের বোতল ও চিপসের প্যাকেট পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, তারা সম্ভবত মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

এসআর

বৈরুতে ইসরাইলের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু

ভারতে আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার

আজানের মাঝপথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন

বৈরুতে ইসরাইলি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা

লেবাননের রাজধানীতে ইসরাইলি বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

নেতানিয়াহুর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ইসরাইলি রাজনীতিবিদরা

ওমানের দুকম বন্দরে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

গাজায় ইসরাইলি গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৯৬

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান