হোম > বিশ্ব

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন দশক আগে দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন বিচার বিভাগ আগামী কয়েক দিনের মধ্যে প্রবীণ এই কিউবান নেতার বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন গ্র্যান্ড জুরির অনুমোদন সাপেক্ষে এই অভিযোগ আনা হবে। এ খবর এমন সময়ে সামনে এসেছে, যখন সিআইএর পরিচালক হাভানার কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে কিউবা সফর করছেন।

৯৪ বছর বয়সি কাস্ত্রো ২০২১ সালে কিউবান কমিউনিস্ট পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ান। এর মধ্য দিয়ে তার পরিবারের অর্ধশতাব্দীরও বেশি সময়ের ক্ষমতার অবসান ঘটে। তার ভাই ফিদেল কাস্ত্রো পদত্যাগ করার পর তিনি ১৫ বছর ধরে দেশটি শাসন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যেই অভিযোগপত্রটি দাখিল করা হতে পারে।

সূত্র: বিবিসি

আরএ

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৬ ফিলিস্তিনি

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

বিদেশি সাংবাদিকদের জন্য নেপালের নতুন নিয়ম

শত্রুপক্ষ ব্যর্থ, ইরানই বিজয়ী: আমির হাতামি

লেবানন-ইসরাইল চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহপ্রধানের

যুদ্ধ সত্ত্বেও তেল রাজস্ব ও বাজেট লক্ষ্যমাত্রা অর্জন ইরানের

বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার

ইমরানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মিয়াঁদাদ, জানালেন মুক্তির দাবি

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ