হোম > বিশ্ব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় গোলাবারুদের ডিপোতে আগুন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

প্রতিশোধমূলক অভিযানে জর্ডানে যুক্তরাষ্ট্রের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। হামলায় কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদের গুদামে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির জনসংযোগ বিভাগ সোমবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায়। জর্ডানের ঘাঁটি মার্কিন বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সামরিক ঘাঁটির কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর ফলে কয়েকটি জ্বালানি ডিপো এবং গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন ধরে যায়। এতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম সরবরাহ ও প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়েছে বলে তারা দাবি করেছে।

আইআরজিসি জানায়, ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

সূত্র: প্রেস টিভি

আরএ

সুদানে যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে একটি মহাসড়কের নিয়ন্ত্রণ

আফগানিস্তানে অপুষ্টি পরিস্থিতি ভয়াবহ, ১০ লাখ শিশুর জীবনহানির ঝুঁকি

মরক্কোয় বিচারব্যবস্থার সংস্কার দাবি, আইনজীবীদের ধর্মঘট অব্যাহত

ফের পানি বাড়ছে ভোটেকোশি নদীর, নেপালের ৪ জেলায় সতর্কতা

লেবাননে সমৃদ্ধ ইতিহাসের নতুন তথ্য, মিলছে হাজার বছরের পুরোনো প্রত্ননিদর্শন

তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

তালেবানের ওপর বাড়ছে চাপ, সংঘাতের শঙ্কায় তৈরি হয়েছে নিরাপত্তা চ্যালেঞ্জ

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, সামরিক নেতৃত্বে বড় রদবদল

সৌদি-তুরস্ক-পাকিস্তান জোট নতুন কৌশলগত শক্তি

সৌদিতে অবৈধ অভিবাসীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এক সপ্তাহে গ্রেপ্তার ১৪৪৩৪