হোম > বিশ্ব

ইরান পরমাণু কর্মসূচি না ছাড়লে নিষেধাজ্ঞা শিথিল হবে না: ফ্রান্স

আমার দেশ অনলাইন

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেছেন, ইরান যতক্ষণ না তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করছে, ততক্ষণ দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। এর আগে জঁ-নোয়েল বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচিসংক্রান্ত আলোচনায় প্যারিস ভূমিকা রাখতে চায়।

তিনি জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি চূড়ান্ত হলে তার শর্তাবলি খতিয়ে দেখা হবে। সন্তুষ্ট না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাবে অনুমোদন দেবে না। ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য।

পরমাণু কর্মসূচি ত্যাগ করতে ইরানের ওপর চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না বলেও জানিয়েছে দেশটি।

সূত্র: আলজাজিরা

আরএ

আফগানিস্তানে অপুষ্টি পরিস্থিতি ভয়াবহ, ১০ লাখ শিশুর জীবনহানির ঝুঁকি

মরক্কোয় বিচারব্যবস্থার সংস্কার দাবি, আইনজীবীদের ধর্মঘট অব্যাহত

ফের পানি বাড়ছে ভোটেকোশি নদীর, নেপালের ৪ জেলায় সতর্কতা

লেবাননে সমৃদ্ধ ইতিহাসের নতুন তথ্য, মিলছে হাজার বছরের পুরোনো প্রত্ননিদর্শন

তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

তালেবানের ওপর বাড়ছে চাপ, সংঘাতের শঙ্কায় তৈরি হয়েছে নিরাপত্তা চ্যালেঞ্জ

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, সামরিক নেতৃত্বে বড় রদবদল

সৌদি-তুরস্ক-পাকিস্তান জোট নতুন কৌশলগত শক্তি

সৌদিতে অবৈধ অভিবাসীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এক সপ্তাহে গ্রেপ্তার ১৪৪৩৪

কোনো হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়