হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

শপথ নেয়ার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন। তবে এই আদেশ আদালত পর্যন্ত গড়াবে বলে স্বীকারও করেছেন তিনি।

ট্রাম্প তার অভিষেক শেষে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় ২০ হাজার সমর্থকের সামনে ভাষণ দেন এবং বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন। পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে এসব আদেশে স্বাক্ষর করেন তিনি।

ভয়েস অব আমেরিকার একটি সূত্রে জানা গেছে, প্রথমেই ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা ৭৮টি আদেশ স্থগিত করেন। বাইডেন তার মেয়াদের শেষ দিকে এসব আদেশ জারি করেন, যার কয়েকটি এখনো বাস্তবায়ন হয়নি।

এদিকে এক আদেশে ডোনাল্ড ট্রাম্প দেশের দক্ষিণে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

অভিবাসন এবং নাগরিকত্ব সংক্রান্ত আদেশে ট্রাম্প শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মানুষের নাগরিকত্ব পাওয়ার অধিকারও বন্ধ করেন তিনি।

আদেশে স্বাক্ষরকালে ট্রাম্প বলেন, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তাই এই আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

ট্রাম্প বলেন, ‘জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর। তার বিশ্বাস, এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে।’

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২