হোম > বিশ্ব

চেছল্লিশের ইতিহাস তুলে দাঙ্গায় উস্কানি বিজেপি নেতা দিলীপ ঘোষের

আমার দেশ ডেস্ক

মুর্শিদাবাদে অশান্তির আবহে বিজেপি নেতাদের কেউ বলছেন বাস থেকে নামিয়ে মারব, কেউ বলছেন বিহার-ঝাড়খণ্ড থেকে লোক এনে মুর্শিদাবাদ খালি করে দেব। তবে এবার সব কিছুকে ছাপিয়ে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আত্মরক্ষায় হিন্দুদের অস্ত্র কেনার বার্তা দিলেন তিনি। কলকাতার কাঁচড়াপাড়ায় এক সভায় বিস্ফোরক সব মন্তব্য করেন দিলীপ ঘোষ।

পূর্ব বাংলার মানুষদের এপারে আসার কথা টেনে এনে দিলীপ ঘোষ বলেন, যারা সাচ্চা হিন্দুর বাচ্চা ছিল তারা ঘরবাড়ি ছেড়ে এপারে চলে এসেছিলেন। তারা লুঙ্গি পরে আসেনি। ধুতি পরে এসেছেন। ভুলে যাবেন না আমরা দেশটা ছেড়ে দিয়েছি এখানে শান্তিতে থাকব বলে। হিন্দু হয়ে থাকব বলে। সেক্যুলার হয়ে থাকতে হলে ওখানে থাকতাম। ধর্মের বিনিময়ে, পূর্বপুরুষের পরিচয়ের বিনিময়ে আমরা সম্প্রীতি করব না।

আজ আবার সেক্যুলারিজমের বাণী দেওয়া হচ্ছে। এখন বলা হচ্ছে মুর্শিদাবাদ ছাড়ো। গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময়ে সুরাবর্দির সঙ্গে জ্যোতিবাবুরা ধর্মতালায় শহিদ মিনারের নিচে ঝান্ডা বেঁধেছিল। লাল আর সবুজ। গ্রেট ক্যালকাটা কিলিংয়ে ৩ দিনে ৩০ হাজার হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। আজ তার থেকেও ভয়াবহ অবস্থা।

সিদ্দিকুল্লা বলছে হাজার হাজার লোককে রাস্তায় বসিয়ে রাস্তা জ্যাম করে দেব। করে দিলে কী করবেন আপনারা? কলকাতাকে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ঘিরে নিয়েছে। একটা হিন্দুও পালাতে পারবে না। পুলিশ খুঁজে পাবেন না।

হিন্দুদের শক্তি সঞ্চয়ের আহ্বান করে দিলীপ ঘোষ বলেন, হিন্দুরা বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, নতুন নতুন আসবাব কিনছে কিন্তু একটাও হাতিয়ার নেই। বলছে হাতিয়ার আমাদের কী হবে! কিছু হলেই পুলিশ পুলিশ! পুলিশের বয়ে গিয়েছে তোমাদের বাঁচাতে। ভগবান তোমাদের বাঁচাবে না। গোপাল পাঁঠার কথা কেন বারবার বলা হয়েছে? তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুদের তৈরি হতে হবে। দশ বছর আগে যখন রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল তখনও হিন্দু বাঙালি জানে না রামনবমী কী। সব জায়গায় হিন্দু জাগরণ মঞ্চের কাজ করতাম। আজ তা পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে। কারণ হিন্দু বুঝেছে তাদের এক হয়ে বাঁচতে হবে। দুর্বলের সঙ্গে ভগবানও থাকেন না।

ধর্মনিরপেক্ষতাকে বিঁধে দিলীপ ঘোষ বলেন, এরা আমাদের সেক্যুলারিজমের গুলি খাইয়েছে। সেলিম মোথাবাড়ি গিয়েছেন, সম্প্রীতির মিছিল করছেন। কারণ হিন্দুরা মার খেয়েছে, সম্প্রীতির মিছিল হবে। মার খাব, মন্দির জ্বালাবে-কেন সম্প্রীতি করব! কে মাথার দিব্বি দিয়েছে হিন্দুদের সম্প্রীতি করার? সেক্যুলারিজমের গুলি খেয়ে খেয়ে ভারত আজ দশভাগ হয়ে গিয়েছে। এখনও ওপার বাংলার ঘরবাড়ি লুট হচ্ছে। আর এখানে সম্প্রীতির গল্প শুনছি আমরা?

ওপারে মন্দির ভাঙা হচ্ছে, এপারেও মন্দির ভাঙা হচ্ছে। কী পার্থক্য থাকল ওপার আর এপারের? ওপার থেকে এসেছিলাম ধর্ম রক্ষার জন্য। তখনও এই কমিউনিস্ট হারামজাদারা স্লোগান দিয়েছিল, একই বৃন্তে দুটি কুসুম..। এখনও তারা সম্প্রীতি শেখাচ্ছে। এই হারামজাদারা আমাদের অনেক সর্বনাশ করেছে। যে সম্প্রীতির কথা বলবে তাকে আপনি সমাজবিরোধী বলে মনে করবেন। সে হিন্দুর এক নম্বরের শত্রু, দেশের শত্রু।

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে বিপর্যস্ত ১৬ মার্কিন ঘাঁটি

গাজা শিশুদের শিল্পকর্মে যুদ্ধের ছাপ, এক খালি ক্যানভাসে হারানো স্বপ্ন

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব ইরানের

ইরান যুদ্ধের প্রভাবে সুদানে ত্রাণ ব্যয় দ্বিগুণ, সরবরাহে বিলম্ব: জাতিসংঘ

ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা

ইরান যুদ্ধের ধাক্কায় টালমাটাল মার্কিন অর্থনীতি

লেবাননের প্রতি ইঞ্চি জমি পুনরুদ্ধারের ঘোষণা প্রধানমন্ত্রীর

আত্মরক্ষা নয়, আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র : তেহরান

হরমুজ সংকটে সিঙ্গাপুরের অর্থনীতিতে ধসের শঙ্কা

হরমুজ বন্ধ থাকায় বিকল্প রুটে চলছে মধ্যপ্রাচ্যের বাণিজ্য