হোম > বিশ্ব

দাবি না মানলে লাশ নেবে না নেপালে বিক্ষোভে নিহতদের পরিবার

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

নেপালের সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের পরিবারগুলো জানিয়েছে, দাবি পুরণের আগ পর্যন্ত লাশ গ্রহণ করবে না তারা। হতাহতদের পরিবারের সদস্যরা অধিকার আদায়ে সংগ্রাম কমিটি গঠন করেছেন। রোববার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারি বাসভবনের বাইরে জড়ো হন তারা। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

নিহতদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি জানাতে চাইছেন। কামাল সুবেদি নামে একজন বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সাথে একটি মৌখিক চুক্তি হয়েছে। তারা চাইছেন লিখিত প্রতিশ্রুতি।

নিহতদের পরিবারগুলো দাবি করছে যে, গত ৮-৯ সেপ্টেম্বরের বিক্ষোভে নিহত সবাইকে শহীদ ঘোষণা করা এবং শেষকৃত্যের সময় রাষ্ট্রীয় সম্মান প্রদান করতে হবে। সেইসঙ্গে নিহতদের পরিবারগুলোর জন্য কেবল তাৎক্ষণিক আর্থিক সহায়তাই নয়, সচিব পর্যায়ের সমপরিমাণ পেনশনের অধিকারও চাইছেন তারা।

প্রধানমন্ত্রী কার্কি দায়িত্ব গ্রহণের পর নিহতের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিলেন। তবে, পরিবারগুলো বলছে নিহতদের আত্মত্যাগকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আরো ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আরএ

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা