হোম > বিশ্ব

পৃথিবীর আকর্ষণীয় ছবি তুললেন নভোচারীরা

আর্টেমিস-২ চন্দ্রাভিযান

আমার দেশ অনলাইন

পৃথিবী থেকে চন্দ্রাভিযানে অর্ধেক পথ পাড়ি দিয়েছেন আর্টেমিস-২-এর নভোচারীরা। যাত্রাপথেই তারা মহাকাশযানের জানালা দিয়ে নতুন করে পৃথিবীর ছবি তুলেছেন। শুক্রবার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এসব ছবি প্রকাশ করেছে।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, নভোচারীদের নিয়ে অরিয়ন ক্যাপসুলটি পৃথিবী থেকে ২ লাখ ১৯ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত পৃথিবীর ছবিগুলো মিশনের প্রধান রিড ওয়াইজম্যান তুলেছেন।

রিড ওয়াইজম্যানের তোলা চারটি ছবি নাসা প্রকাশ করেছে। প্রথম ছবিতে পৃথিবীর খণ্ডাংশ ধারণ করা হয়েছে। দ্বিতীয় ছবিতে আলোকসজ্জিত পুরো পৃথিবীকে ধারণ করা হয়। এতে পৃথিবীর সাগরের ওপর মেঘের আচ্ছাদন দেখা যায়। তৃতীয় ছবিতেও পুরো পৃথিবীর ছবি ধারণ করা হয়। এছাড়া আরেকটি ছবিতে অরিয়ন ক্যাপসুলের জানালা থেকে পৃথিবীকে ধারণ করা হয়েছে।

নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস লিডার লাকিয়েশা হকিংস জানিয়েছেন, মিশন খুব ভালোভাবেই এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে চার নভোচারী সোমবার তাদের গন্তব্যে পৌঁছাবেন।

তিন আমেরিকান ও এক কানাডীয় নাগরিকের সমন্বয়ে নভোচারী দলটি অবশ্য চাঁদে অবতরণ করবে না। তাদের বহনকারী মহাকাশযানটি চাঁদের চারপাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে।

এর আগে আমেরিকার স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আর্টেমিস-২ ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে। ১৯৭২ সালের পর ৫০ বছরের বেশি সময়ে এটি হতে যাচ্ছে মানুষের চাঁদে প্রথম অভিযান। ১০ দিনের যাত্রার ষষ্ঠ দিনে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে। চাঁদের চারপাশে ঘুরে ওরিয়ন ক্যাপসুলটি মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে পৃথিবীতে পৌঁছাবে। আগামী ১০ এপ্রিল স্থানীয় সময় রাত ৮টা ৬ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে মহাকাশযানটি।

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুই জাহাজে হামলা, ডুবেছে একটি

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

ইন্ডিয়া গেটে রাহুল-প্রিয়ঙ্কার প্রতিবাদ

দিল্লির সেন্ট্রাল পার্কে ফের বিক্ষোভের ডাক ককরোচদের

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-রাশিয়া

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা কী, কেন রাস্তায় ভারতের ভোটাররা