হোম > বিশ্ব

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠানোর ট্রানজিট সুবিধা বাতিল করেছে ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি। এর ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে। বিশেষ করে ভুটান ও নেপালের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে।

মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে এই সুবিধা বাতিল করেছে।

২০২০ সালের ২৯ জুনে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিয়ে যে সার্কুলার প্রকাশ করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ২০২০ সালের সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি পণ্য ভারতের স্থল কাস্টমস স্টেশন এলসিএস ব্যবহার করে ভারতের সমুদ্রবন্দর ও বিমানবন্দর হয়ে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে পাঠানো যেত। এর আওতায় বাংলাদেশি রপ্তানিকারকদের খরচ ও সময় অনেক কমে আসত। তবে প্রতিবেদনে ট্রানজিট সুবিধা বাতিলের স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস মনে করছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে দেওয়া কিছু মন্তব্য ভারতের উদ্বেগের কারণ হতে পারে।

ট্রানজিট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে। বিশেষ করে ভুটান ও নেপালের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে। ফলে বাংলাদেশের রপ্তানি কার্যক্রমে জটিলতা সৃষ্টি হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মার্কিন অপরাধে সহযোগিতা করায় জাপান সরকারকে জবাবদিহির আহ্বান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও পাকিস্তানে বেড়েছে বিদেশি পর্যটক

জাতিসংঘের কাঠামো পুনর্গঠনের আহ্বান, কার্যকর ও নিরপেক্ষ করার দাবি

আন্তর্জাতিক আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের আহ্বান গিলানির

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

ভারত-উজবেকিস্তান দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি সই

নরওয়েতে রাজা হারাল্ডকে শেষ শ্রদ্ধা জানাতে প্রাসাদের সামনে মানুষের ঢল

অনিশ্চিত জীবনযাপনে মার্কিন সেনাদের পরিবার, মানসিক ও আর্থিক চাপ চরমে

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে হিমালয়, পৃথিবী পরিবর্তনের বড় ইঙ্গিত

হিমালয়ের হিমবাহ পুরো গলে যাওয়ার শঙ্কা, নতুন বিপদের ঝুঁকি