হোম > বিশ্ব

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনে ব্যর্থ ট্রাম্প

আল জাজিরাকে এনআইএসি সভাপতি

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) সভাপতি জামাল আবদি, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সাফল্যের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি নিয়ে উপহাস করেছেন।

আবদি আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্প শাসনব্যবস্থা পরিবর্তন করেননি।’ আবদির মতে, ‘মজার ব্যাপার হলো, ট্রাম্প তার সুস্পষ্ট মিথ্যা দাবিটিকে ঘুরিয়ে বলার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এটা ট্রাম্পের ব্যর্থতা স্বীকার করার একটি কৌশল।’

ট্রাম্প তার ভাষণে বলেন, ‘শাসনব্যবস্থা পরিবর্তন কখনোই যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল না, ‘কিন্তু এটি ঘটে গেছে, কারণ তাদের (ইরানের) সব গুরুত্বপূর্ণ নেতা মারা গেছেন’। আবদির মতে, যদিও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, তার পরও ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটেনি।

খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মোজতবা। আর যুদ্ধে নেতৃত্বদানকারী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) লড়াই চালিয়ে যাওয়ার এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘শাস্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স