হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩০০ কর্মকর্তা চাকরিচ্যুত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ১ হাজার ৩০০ এর বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ছাঁটাইয়ের মধ্যে রয়েছেন ফরেন সার্ভিস ও সিভিল সার্ভিস কর্মকর্তারা রয়েছেন। সিএনএন এতথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের এক নোটিশ বলা হয়েছে, ১ হাজার ৩৫৩ জন কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ১০৭ জন সিভিল সার্ভিস ও ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার। আরও প্রায় ১ হাজার ৬০০ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানানো হয়েছে।

তবে পররাষ্ট্র দফতর জানিয়েছে, সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বিদেশে নিযুক্ত মার্কিন মিশনগুলোতে আপাতত কর্মী ছাঁটাই হচ্ছে না।

পুনর্গঠনের আওতায় শতশত ব্যুরো ও অফিস একীভূত, বাতিল বা নতুন কাঠামোয় রূপান্তর করা হচ্ছে। ছাঁটাইপত্র পাঠানো হচ্ছে ই-মেইলে এবং বেশিরভাগ কর্মকর্তাকে ছাঁটাই কার্যকর হওয়ার আগে কয়েক মাসের বাধ্যতামূলক ছুটিও দেয়া হয়েছে।

গত এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন। পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কাজের ধরন বিবেচনায় কর্মকর্তাদের ছাঁটাই করা হয়েছে। তবে ছাঁটাই প্রক্রিয়ায় সরকারি অর্থ কত সাশ্রয় হবে, তা জানাতে পারেনি ট্রাম্প প্রশাসন।

দাম নিয়ন্ত্রণে তেলের জরুরি রিজার্ভ থেকে ধার দেবে যুক্তরাষ্ট্র

নিজ দেশে বিক্ষোভের মধ্যেই আকস্মিক সফরে সৌদি গেলেন ম্যাক্রোঁ

তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

স্ত্রীকে সুনামি কেড়ে নিয়েছে, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা?

মক্কা প্রতিরক্ষা চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশ, কী আছে তাতে

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘মক্কা-মদিনায় হামলা করিনি’

ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন

ককরোচ নেতাদের ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

ফরাসি বিক্ষোভকারীদের নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’