হোম > বিশ্ব

ভারতে ভূমিধসে বাসচাপা, প্রাণ গেল ১৫ জনের

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে একটি চলন্ত বাসচাপা পড়ে কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরো তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইনে যাচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রবল বৃষ্টিতে ভূমিধসে পাহাড় থেকে পাথর ধসে বাসের ওপর পড়ে।

স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও দুর্যোগ ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু পাথরের ওজন ও পরিমাণ এত বেশি ছিল যে, উদ্ধারকর্মীদের এক্সকাভেটর ব্যবহার করে বাসের ছাদ কেটে ভেতরে ঢুকতে হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা করে এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

আরএ

পাকিস্তানে ইমরান খানের পরিবারকে পুলিশের দমন-পীড়ন

আল-আকসা মসজিদের পবিত্রতা বারবার লঙ্ঘনের ঘটনায় মরক্কোর গভীর উদ্বেগ

যেভাবে সামরিক সক্ষমতা বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে ইরান

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

রুপির বিপরীতে টাকার ১১ দশমিক ৬ শতাংশ উত্থান

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের