হোম > বিশ্ব

পাকিস্তান সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব

আতিকুর রহমান নগরী

সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ২১ ডিসেম্বর, ২০২৫ এ রিয়াদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে। (সৌদি প্রেস এজেন্সি)

সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলআজিজ মেডেল (এক্সেলেন্ট ক্লাস)’ প্রদান করেছে। রোববার সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান রিয়াদে এক অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এসপিএ জানায়, বাদশাহ সালমানের নির্দেশে এই পদক দেওয়া হয়েছে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা জোরদারে জেনারেল আসিম মুনিরের “বিশিষ্ট অবদান”-এর স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

পদক প্রদানকালে যুবরাজ খালিদ ও জেনারেল মুনিরের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সৌদি-পাকিস্তান সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

এসআর

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো