হোম > বিশ্ব

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

আমার দেশ অনলাইন

এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে কাবা শরিফ। আজ বুধবার সূর্য সরাসরি কাবা শরিফের ওপরে অবস্থান করবে। এ সময় সূর্য ঠিক পবিত্র কাবার ওপর অবস্থান করবে, ফলে কয়েক মুহূর্তের জন্য কাবা শরিফের কোনো ছায়া দেখা যাবে না। এ ধরনের ঘটনা বছরে দুইবার ঘটে। ঘটে। এ ঘটনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা প্রাকৃতিক পদ্ধতিতে নির্ভুলভাবে কিবলার দিক নির্ণয় করে থাকেন।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য পবিত্র কাবার ঠিক ৯০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। ওই মুহূর্তে সূর্য ও কাবা একই উল্লম্ব রেখায় অবস্থান করায় কাবার ছায়া সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেছেন, দিগন্তের ওপরে সূর্য দৃশ্যমান এমন সব স্থানে ওই মুহূর্তে সূর্য সরাসরি কাবার দিকে থাকবে। ফলে যেকোনো খাড়া বস্তুর ছায়া ঠিক বিপরীত দিকে পড়বে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ ঘটনার মাধ্যমে কিবলার দিক নির্ধারণ করতে দর্শনার্থীরা বা পর্যবেক্ষকরা একটি সমতল জায়গায় খাড়াভাবে একটি বস্তু স্থাপন করতে পারেন। এরপর নির্ধারিত সময়ে সূর্য বা বস্তুর ছায়ার দিক অনুসরণ করে কিবলার দিক নির্ণয় করা সম্ভব হবে।

তরুণদের শুধু সুযোগ নয়, সিদ্ধান্ত গ্রহণের টেবিলেও জায়গা দিতে হবে

এআইয়ের দ্রুত বিকাশের পক্ষে অবস্থান নিয়ে যা বললেন ট্রাম্প

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

জাতিসংঘের ভাষণে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ

নতুন করে এবার যে দেশকে স্থায়ী সদস্য করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প

গাজায় নেতানিয়াহু সরকারের গণহত্যার ক্ষত থাকবে প্রজন্মের পর প্রজন্ম

হরমুজ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

যুদ্ধ শেষ করুনÑপুতিনকে ট্রাম্প