হোম > বিশ্ব

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আলেপ্পোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী কুর্দী নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন এক বিবৃতিতে জানায়, যাত্রী, বিমান ক্রু এবং বিমানবন্দরের কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, স্থগিতাদেশের সময়কালে নির্ধারিত সব ফ্লাইট দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হবে, যতক্ষণ না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রযুক্তিগত এবং নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম শেষ হয়।

বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে ‘সতর্কতামূলক এবং অস্থায়ী’ বলে বর্ণনা করেছে। স্থগিতাদেশের সময়কাল শেষ হওয়ার পরে বা নতুন কোনো ঘটনা ঘটলে পরবর্তীতে তা জানানো হবে।

যাত্রীদের ফ্লাইটের বিষয়ে তথ্যের জন্য তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার আলেপ্পোয় সন্ত্রাসী হামলার জন্য ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বাধীন এসডিএফকে দায়ী করা হচ্ছে। ওই হামলায় এক সেনা ও চারজন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

আরএ/এসআই

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

হরমুজে নজিরবিহীন কিছু করার চেষ্টা করছে ইরান

হরমুজে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ

ইসরাইলের কর্মকাণ্ডকে ‘শয়তানী আচরণ’ বললেন মার্কিন সাংবাদিক

উন্নয়নশীল দেশগুলো শিক্ষার চেয়ে বৈদেশিক ঋণ পরিশোধে বেশি ব্যয় করে

ওয়াশিংটনে বসে যেভাবে ভেনেজুয়েলা চালাচ্ছেন রুবিও

হালাল পণ্য উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ ১০ দেশ

বাবাসহ যুদ্ধে নিহত সব শহীদের রক্তের বদলা নেব: মোজতবা খামেনি

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবি, ১৫ ভারতীয় নিহত