হোম > বিশ্ব

আফগানদের ভিসা দেয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা রয়টার্স

আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরে তারবার্তা পাঠিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ফলে ২০ বছর ধরে আফগানিস্তানে দখলদারিত্বের সময় যুক্তরাষ্ট্রকে সাহায্যকারী আফগানদের জন্য বিশেষ অভিবাসন কর্মসূচিও স্থগিত হয়ে গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার সকল মার্কিন কূটনৈতিক মিশনে পাঠানো তারবার্তায় বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে বিশেষ অভিবাসী ভিসার আবেদনকারীসহ আফগান নাগরিকদের যেকোনো অভিবাসী বা অ-অভিবাসী ভিসার আবেদন বাতিল করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

গত বুধবার ওয়াশিংটন ডিসিতে এক আফগান অভিবাসী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুরুতর আহত হন দুই জন ন্যাশনাল গার্ড সদস্য। তাদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

রহমানউল্লাহ লাকনওয়াল আফগানিস্তানে মার্কিন-ন্যাটো বাহিনীর অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সিআইএয়ে এজেন্ট হিসেবে কাজ করতেন।

এরআগে শনিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছিলেন, আফগান পাসপোর্টে ভ্রমণকারী সকল ব্যক্তির ভিসা প্রদান স্থগিত করা হবে।

আরএ

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান

মোদিকে ‘সন্ত্রাসী’ বললেন কংগ্রেস সভাপতি