হোম > বিশ্ব

ভারতের তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ-পুদুচেরিতে রেড অ্যালার্ট জারি

ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে এরইমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি পূর্ব উপকূলরেখার কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তামিলনাড়ু ও পুদুচেরির একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। খবর এনডিটিভির।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানবে না আশা করা হচ্ছে। বরং আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি দুর্বল হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের সমান্তরালে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমা জেলার বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর পুদুচেরি এবং কারাইকাল ছাড়াও তামিলনাড়ুর কুড্ডালোর, নাগাপট্টিনম, মায়িলদুথুরাই, ভিল্লুপুরম এবং চেঙ্গালপাট্টু জেলার কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

তামিলনাড়ুর চেন্নাই, পুদুক্কোট্টাই, আরিয়ালুর, থাঞ্জাভুর, তিরুভারুর, পেরাম্বলুর, ত্রিচি, সালেম, কাল্লাকুরিচি, তিরুভান্নামালাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং রানিপেট জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে খড়ের তৈরি ঘরবাড়ি, বিদ্যুৎ ও যোগাযোগের লাইনের ক্ষতি এবং গাছপালা ভেঙে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এর ফলে কৃষিজমি এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

আরএ

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড