হোম > বিশ্ব

উভয় বিশ্বযুদ্ধের বিজয় স্মরণে যুক্তরাষ্ট্রে ২ দিনের ছুটি

স্টাফ রিপোর্টার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় স্মরণে দু’দিন জাতীয় ছুটির ঘোষণা করেছেন। তবে ছুটির দিনগুলোতে দেশটির অফিস আদালতসহ সব প্রতিষ্ঠান খোলা থাকবে।

সোমবার নিজস্ব সামজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।

জেরুজালেম পোস্ট তথ্যটি প্রচার করেছে।

ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে যুদ্ধে অন্য দেশই জিতত আর তা হলে পৃথিবী কতই না ভিন্ন রকম হতো। তাই আমি প্রথম বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনে জাতীয় ছুটি ঘোষণা করছি। ১১ নভেম্বর ১৯১৮ যুদ্ধবিরতি স্বাক্ষর হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের তারিখটি ছিল ৮ মে, ১৯৪৫। ’

ট্রাম্প আরো লিখেন, এই ছুটির দিনে দেশটি বন্ধ থাকবে না। কারণ আমেরিকায় ইতোমধ্যেই অনেক ছুটি রয়েছে - বছরে (কাজের জন্য)আর পর্যাপ্ত দিন বাকি নেই। আমরা তখনও ছিলাম শ্রমিক এবং এখনও শ্রমিক! ঐতিহাসিক নথি অনুসরণ করতে হবে। আমেরিকাকে আবারও মহান করে তুলুন!’

এদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের ৮০ বছর স্মরণে যুক্তরাজ্যে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে সোমবার। লন্ডন পার্লামেন্ট স্কয়ারে উইনস্টন চার্চিলের ১৯৪৫ সালের বিজয় ভাষণ পুনঃপ্রচার এবং রাজপরিবারের ঐতিহ্যবাহী ব্যালকনি উপস্থিতির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।

এদিন রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং আর বিপুল দর্শকের সাথে সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মান এবং কিছু ইউক্রেনীয় সেনাও অংশ নেয়। এ সময় চার্চিলের ভাষণ পাঠ করেন অভিনেতা টিমোথি স্পল: ‘সহিংসতা ও স্বেচ্ছাচারের কাছে নত করিও না, প্রয়োজনে মৃত্যুবরণ করো, তবু পরাভব মেনে নিও না।’

এমএস

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪