হোম > বিশ্ব

হলিউডের সামনে ভিড়ে গাড়ি উঠিয়ে দিলেন চালক, আহত ৩০

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি গাড়ি জনতার ভিড়ে উঠিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। লস অ্যাঞ্জেলেন্স ফায়ার ডিপার্টমেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ২টার দিকে পূর্ব হলিউডের সঙ্গীত স্থান নামে পরিচিত পশ্চিম সান্তা মনিকা বুলেভার্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক, ৬ জন গুরুতর এবং ১৯ জনের অবস্থা তুলনামূলকভাবে ভালো।

তারা জানিয়েছে, পূর্ব হলিউডে ১০০ জনেরও বেশি দমকলকর্মী ঘটনাস্থলে সহায়তা করেছেন।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা হলিউডের ল্যান্ডমার্কের কাছে, যার মধ্যে রয়েছে সানসেট বুলেভার্ড এবং ওয়াক অফ ফেম। সানসেট বুলেভার্ড হলিউড এবং অন্যান্য এলাকা দিয়ে বিস্তৃত একটি রাস্তা, যা তার নাইটলাইফ এবং ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত। অন্যদিকে, ওয়াক অফ ফেম হল হলিউড বুলভার্ডে অবস্থিত একটি ফুটপাথ, যেখানে বিনোদন শিল্পের উল্লেখযোগ্য ব্যক্তিদের নামাঙ্কিত তারকা চিহ্ন খোদাই করা আছে।

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা