হোম > বিশ্ব

টানা বৃষ্টিতে ডুবে গেছে নয়াদিল্লি, ২০০ ফ্লাইট বাতিল

আতিকুর রহমান নগরী

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির একাধিক এলাকা পানিতে ডুবে গেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, সামনে আরো কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজধানীর পঞ্চকুইয়ান মার্গ, মথুরা রোড, মিন্টো ব্রিজ, বিজয় চক, মোতিবাগ, রাফি মার্গ, রাও তুলারাম মার্গ, নিজামউদ্দিন ফ্লাইওভার ও আশপাশের এলাকাসহ বেশ কিছু অঞ্চল জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি কখনো থেমে থেমে, আবার কখনো একটানা চলছে। বৈরী আবহাওয়ার কারণে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত ২০০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে এবং এর সঙ্গে ঝড়ো হাওয়াও থাকতে পারে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এ সময় রাজধানীর তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।

সাধারণত দিল্লিতে বর্ষাকাল দুই মাস— জুন ও জুলাই। আগস্টে এমন দীর্ঘ ও টানা বৃষ্টিপাত শহরে বেশ বিরল ঘটনা।

সূত্র: এনডিটিভি

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র