হোম > বিশ্ব

কূটনৈতিক নিয়ম ভাঙায় ইইউ রাষ্ট্রদূতকে তলব করল তিউনিসিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

কূটনৈতিক নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে তলব করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। প্রেসিডেন্টের দপ্তর এক সংক্ষিপ্ত বিবৃতিতে একথা জানায়। তবে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

কূটনৈতিক রীতিনীতি মেনে না চলায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সমালোচনা করেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট।

এরআগে তিউনিসিয়ায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত জিউসেপ্পে পেরোন উত্তর আফ্রিকার দেশটির প্রধান ট্রেড ইউনিয়নের নেতা নুরেডাইন তাবুবির সঙ্গে সাক্ষাত করেন। এরপরই তাকে ডেকে পাঠানো হয়।

সোমবার তিউনিসে ইইউর প্রতিনিধিরা জানিয়েছেন, পেরোন তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন (ইউজিটিটি) এর ভূমিকার প্রশংসা করেছেন। অন্যদিকে তাবুবি তিউনিসিয়া এবং ইইউর মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

ইউজিটিটি ২০১৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ‘জাতীয় সংলাপ কোয়ার্টেট’-এর অংশ ছিল এবং প্রেসিডেন্ট সাইদের প্রভাবশালী প্রতিপক্ষ হিসেবে এখনো কাজ করে চলেছে। সাইদ ২০২১ সালে ক্ষমতা নেয়ার পর থেকে তার অনেক সমালোচককে জেলে পাঠিয়েছেন।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর