হোম > বিশ্ব

ফিলিপাইনে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ফিলিপাইনে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনের দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩৩ জন। এছাড়া ১৪ জন এখনো নিখোঁজ। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে যে, টাইফুনের প্রভাবে গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে সাত লাখ ৩৮ হাজার ৭১৪টি পরিবার এবং ২৭ লাখ ৯৭ হাজার ৭০৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে এক লাখ ৬৩ হাজার ৩১৭ জন বর্তমানে দুই হাজার ৬৮০টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আরো এক লাখ ১৮ হাজার ৯৫৭ জনকে কেন্দ্রগুলোর বাইরে সহায়তা দেয়া হচ্ছে।

কাগায়ান উপত্যকায় আটজন, বিকোল অঞ্চলে নয়জন, কর্ডিলেরা প্রশাসনিক অঞ্চলে চারজন, মধ্য লুজনে দু’জন, মধ্য ভিসায়াসে দু’জন এবং পূর্ব ভিসায়াসে একজনের মৃত্যু হয়েছে।

ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস এবং বন্যায় মোট আট হাজার ৯১৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এক লাখ ৪৯ হাজার ৬৭৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার।

শনিবার ফিলিপাইনে আঘাত হানে বুয়ালোই। এরআগে শুক্রবার থেকেই দেশটিতে মুষলধারে বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস বইতে শুরু করে।

সুপার টাইফুন রাগাসার কয়েকদিন পরেই আঘাত হানলো বুয়ালোই। ভিয়েতনামে তাণ্ডব চালানোর পর টাইফুনটি আজ (সোমবার) ভিয়েতনামে আঘাত হানে।

আরএ

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের