হোম > বিশ্ব

ন্যাটো নেতাদের নাম খোদাই করা রিভলবার উপহার দিলেন এরদোয়ান

বিবিসি

ছবি: সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের তাজা গুলিসহ একটি ব্যক্তিগত রিভলবার উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আংকারায় আয়োজিত শীর্ষ সম্মেলনে এ উপহার দেওয়া হয়।

প্রতিটি আগ্নেয়াস্ত্রে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল। তবে প্রধানমন্ত্রী স্টারমারের নাম খোদাই করা এ রিভলবার যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়নি। এটি আপাতত তুরস্কে অবস্থানরত ব্রিটিশ কর্মকর্তাদের কাছেই রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্রটি যুক্তরাজ্যে ফেরত পাঠানোর আগে সেটিকে নিষ্ক্রিয় করা হবে। এর ফলে এটি দিয়ে আর কোনো তাজা গুলি ছোড়া সম্ভব হবে না।

প্রেসিডেন্ট এরদোয়ান এ উপহার দেওয়ার ক্ষেত্রে তুরস্কের রপ্তানি নিয়ন্ত্রণ আইন শিথিল করেছিলেন। তবে তাজা আগ্নেয়াস্ত্র যথাযথ অনুমতি ছাড়া যুক্তরাজ্যে আমদানি করা অবৈধ হওয়ায় এটি তুরস্কেই রেখে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট অবশ্য এ রিভলবারের কোনো ছবি প্রকাশ করেনি।

এ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী স্টারমার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে একটি প্রতিরক্ষাচুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের পথ আরও সুগম হবে।

সম্মেলন শেষে এক বিবৃতিতে স্টারমার জানান, এ আয়োজনের পর ন্যাটো জোট আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে বলে তিনি মনে করেন।

স্টারমার বলেন, ‘এটি একটি সফল সম্মেলন ছিল। আমরা যা অর্জন করতে চেয়েছিলাম, তা পেরেছি, আর তা হলো জোটের ঐক্য। বিশেষ করে ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের এ সময়ে আমাদের এ ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।’

গত মাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কিয়ার স্টারমারের জন্য এটিই ছিল শেষ কোনো বড় আন্তর্জাতিক সম্মেলন।

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, হরমুজে নৌযান চলাচল স্থবির

ভারতে বন্যার পানিতে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির লাশ, দাফন আজ

ইরানের ভয়ে কাতারের দেওয়া বিমান ব্যবহার করবেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হামলা, তেহরান-মাশহাদ ট্রেন চলাচল স্থগিত

টিকটকে আমি এক নম্বর, দাবি ট্রাম্পের

ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় গুলিতে বাংলাদেশি নিহত

ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধ চাইছি না: ট্রাম্প