হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় পুতুল সরকার বসাতে চায় যুক্তরাষ্ট্র: মাদুরো

আতিকুর রহমান নগরী

ছবি: আরটি

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র তার উপনিবেশে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার দাবি, দেশটির তেল সম্পদ দখলে নিতে তাকে ক্ষমতাচ্যুত করে একটি পুতুল সরকার বসাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের হুমকি এবং তেল অবরোধকে ‘বর্বর কূটনীতি’ বলে প্রত্যাখ্যান করেছেন মাদুরো।

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র কারাকাসে একটি ‘পুতুল সরকার’ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ক্রমাগত হুমকিকে তিনি ‘যুদ্ধবাদী’ নীতি বলে বর্ণনা করেছেন। মাদুরোর দাবি, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ভেনেজুয়েলার সংবিধান, সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ দখল করা।

মাদুরো বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) ভেনেজুয়েলায় শাসনব্যবস্থার পরিবর্তন চায় যাতে একটি পুতুল সরকার চাপিয়ে দেয়া যায়-যা সংবিধান, সার্বভৌমত্ব এবং আমাদের সকল সম্পদ হস্তান্তর করবে এবং দেশকে একটি উপনিবেশে পরিণত করবে।’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘এটা ঘটবে না- কখনো হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলা সরকারকে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেছেন এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তেল ও অন্যান্য সম্পদ চুরি করার অভিযোগ করেছেন।

সূত্র: আরটি

আরএ

ইতিহাস মুছে ফেলছে রাশিয়া, একে একে সরানো হচ্ছে স্তালিনের নির্যাতনের স্মৃতিচিহ্ন

ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান

বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলো, অর্ডার যাচ্ছে ভারতে

১৬৮ শিশুর হত্যার কথা কখনো ভুলব না: পেজেশকিয়ান

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড নেটওয়ার্কে হ্যাকারদের হানা

‘এই যুদ্ধে অনেক কিছু হারিয়েছি, সন্তানদের হারাতে চাই না’: গাজায় মায়ের আকুতি

সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে শিক্ষার্থীদের প্রার্থী রসায়ন অধ্যাপক সাইচিচ

দেশ ছেড়েও ভারত সরকারের রোষানল থেকে রেহাই পাচ্ছেন না জাকির নায়েক

মধ্যপ্রাচ্যের শাসকদের অন্দরমহলের যৌনতা-ব্ল্যাকমেইল ও মাদক

প্রতিকূল জরিপের মধ্যেও জয়ের আশা স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের