হোম > বিশ্ব

হরমুজে টোগোর পতাকাবাহী জাহাজে ইরানের হামলা

এএফপি

ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী ‘ট্রেন্ড’ নামের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি আটকের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি ইরানের নির্ধারিত পথ অনুসরণ না করে হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধভাবে’ যাওয়ার চেষ্টা করছিল। এ কারণে সেটিকে নিশানা করে আটক করা হয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর হরমুজ প্রণালির ওপর কার্যত অবরোধ আরোপ করে রেখেছে তেহরান। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায় করতে চায় ইরান। নির্ধারিত পথ এড়িয়ে চলাচলের চেষ্টা করা বিভিন্ন জাহাজের বিরুদ্ধেও দেশটি ব্যবস্থা নিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হরমুজ প্রণালিতে একটি ‘নিরাপত্তাজনিত ঘটনা’র কথা জানিয়েছিল। ঘটনাস্থলটি ওমানের খাসাব শহর থেকে ১৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে বলে জানানো হয়।

তবে ওই ঘটনায় জড়িত জাহাজের পরিচয় প্রকাশ করেনি ইউকেএমটিও। ফলে আইআরজিসির দাবি করা ‘ট্রেন্ড’ জাহাজটিই ওই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এএম

তীব্র অর্থ সংকটে ইসরাইলের সেনাবাহিনী, নিরাপত্তা নিয়ে শঙ্কা

ভারতের আসামে ২৭ বাংলাদেশি আটক

ভেজাল মদপানে নাইজেরিয়ায় ৪৯ জনের মৃত্যু, অসুস্থ ১৭০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রথম মাসেই মধ্যপ্রাচ্যের ক্ষতি ১৫ হাজার কোটি ডলার

পবিত্র মক্কাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুথি

হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত বাতিল করল দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন প্রেসিডেন্টসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা

মাত্র ৫ মিনিটে ভারতের ৮০ কর্মী ছাঁটাই করল মার্কিন প্রতিষ্ঠান

তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’ করল ভারতের নির্বাচন কমিশন