হোম > বিশ্ব

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আইআরআই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

বৃহস্পতিবার ইরানপন্থি এই সংগঠন জানায়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তিকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

এক বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে আইআরআই জানায়, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানে গঠিত তহবিল থেকে এই ১ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। যে ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান ট্রাম্পকে হত্যা করবে, তারাই এই অর্থ পাবে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করতে চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তিতে থাকতে পারবে না। সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী (ট্রাম্প) নিরাপদ আশ্রয় পাবে না।’

সংগঠনটি আরও দাবি করেছে, তাদের যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়া ‘বাধ্যতামূলক অঙ্গীকার’। বিবৃতিতে বলা হয়, ‘শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে, যতক্ষণ না আগ্রাসীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।’

অন্যদিকে, গালফ নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল–জাইদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল–মুহান্দিসকে হত্যার ঘটনায় তার ভূমিকা ছিল।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যকে কেন্দ্র করেই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তার মাথার জন্য ওই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেয়।

এমএমআর

ইরানে মার্কিন হামলায় নিহত বেড়ে ১৯

বারবার যুদ্ধবিরতি, আবারো যুদ্ধ—যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ৬ মাসের ঘটনাপ্রবাহ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় শেয়ার বাজারে ধস, বাড়ছে বন্ড বিক্রি

ইসরাইলের সঙ্গে ৩৬০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করছে গ্রিস

লাশ উদ্ধার থেকে ত্রাণ পৌঁছানো—নেপালের দুর্গম পাহাড়ে ‘ত্রাতা’ ড্রোন

ডুবেছে কলকাতা, বড় বিপদের পূর্বাভাস

জাপানে এক বছরে ১৪ হাজারের বেশি ভালুক নিধন

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ বলল ইরান

দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

ইন্টারনেট-টিভি থেকে দূরে, ১০ সন্তানও কম—নিউইয়র্কের হাসিদিক ইহুদিদের অজানা জীবন