হোম > বিশ্ব

ইরানের নৌ-বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অবিশ্বাস্যভাবে ভালো করছে মার্কিন বাহিনী। ট্রাম্প দাবি করেন, ‘আমরা এক সপ্তাহে যা অর্জন করেছি, তা কেউ কল্পনাও করতে পারবে না।’ যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করেছে বলেও দাবি করেছেন তিনি। শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা তাদের ৪৪টি জাহাজ ধ্বংস করেছি। তাদের বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছি। দেখুন, ক্ষেপণাস্ত্রগুলো আর খুব বেশি আসছে না। আমরা সেই উৎপাদন এলাকায়ও আঘাত করেছি, যেখানে তারা খুব বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করে। তাদের ড্রোন সক্ষমতাও অনেক কমে গেছে।’

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সব নেতৃত্বকে নির্মূল করেছি।’

যুদ্ধ কতক্ষণ চলবে বলে আশা করছিলেন জানতে চাইলে ট্রাম্প বলেন: ‘যতক্ষণ প্রয়োজন হয়।’

সূত্র: আলজাজিরা

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে