হোম > বিশ্ব

শ্রীলংকায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৩

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনের দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ২২০ জনের বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে পাঁচজন নৌবাহিনীর কর্মীও রয়েছেন। রাজধানীর কলম্বোর কিছু অংশে বন্যার পানি বাড়ছে। ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে দ্বীপপুঞ্জে আরো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) রোববার জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশজুড়ে প্রায় ২০ হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে প্রায় এক লাখ আট হাজার মানুষকে। কোনো কোনো এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। অবিরাম বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় নতুন রোপিত ধান পানিতে ডুবে গেছে।

ডিএমসি জানিয়েছে, কেলানি নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় কলম্বোর উত্তরাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। ডিএমসির এক কর্মকর্তা ‘যদিও ঘূর্ণিঝড় আমাদের ছেড়ে চলে গেছে, তবুও উজানের দিকে ভারী বৃষ্টিপাত এখন কেলানি নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলিকে প্লাবিত করছে।’

ক্যান্ডি এবং বাদুল্লায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, সেখানে অনেক এলাকা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে উত্তর-মধ্য জেলা কুরুনেগালায় বন্যায় ডুবে যাওয়া একটি বয়স্ক পরিচর্যা কেন্দ্রের ১১ জন বাসিন্দা নিহত হয়েছেন।

ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় শনিবার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

আরএ

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ