হোম > বিশ্ব

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং ওং, নিহত ২

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাং ওং। ঝড়ে এ পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ১০ লাখ মানুষ। স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের অরোরা প্রদেশে শক্তিশালী টাইফুনটি আঘাত হানে। খবর বিবিসির।

আঘাত হানারে সময় ফাং ওং এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার। এসময় ২৩০ কিলোমিটার বেড়ে ঝড়ো হওয়া বয়ে যায়। রাত ২ টার দিকে ঝড়টি দুর্বল হয়ে টাইফুনে পরিণত হয় এবং পশ্চিম লুজনের লা ইউনিয়নের ওপর দিয়ে চলে যায়।

মাত্র কয়েকদিন আগে দেশটিতে টাইফুন কালমেগির আঘাতে প্রায় ২০০ মানুষ মারা যায়। তবে নতুন ঝড় ফাং-ওংয়ে এখন পর্যন্ত প্রাণহানি দুইজন বলে জানা গেছে। লুজন এবং ইস্টার্ন ভিসায়াস অঞ্চলে একজন পানিতে ডুবে এবং আরেকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ফাং ওংয়ের প্রভাবে লুজনের অরোরা প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, যদিও ফোন সেবা আংশিকভাবে সচল রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এছাড়া ম্যানিলার কাছাকাছি স্যাংলে বিমানবন্দর ও দক্ষিণের বিকোল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যা থেকেই ফাং ওংয়ের প্রভাবে ফিলিপাইনের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং বাতাস বইতে শুরু করে।

বিকোল অঞ্চলের পূর্বে অবস্থিত দ্বীপ ক্যাটানডুয়ানেসের বাসিন্দা, সেইসঙ্গে অন্যান্য নিম্নভূমি এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের রোববার সকালের মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানায় কর্তৃপক্ষ।

আরএ

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন