হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় পুনরায় যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় খোলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “যদি প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নেন, আমরা দূতাবাস পুনরায় খোলার জন্য প্রস্তুত।” এর আগে রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভাবনা চলছে।

২০১৯ সালে ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদোকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর কারাকাসে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছিল। সে সময় নিকোলাস মাদুরোর ২০১৮ সালের পুনর্নির্বাচনকে অবৈধ বলে প্রত্যাখ্যান করা হয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের এক রাতব্যাপী সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। সোমবার (৫ জানুয়ারি) তিনি ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস অস্ত্র ও মাদক পাচারের অভিযোগে আদালতে উপস্থিত হন, যদিও তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

এসআই

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার