হোম > বিশ্ব

গাজা সিটিতে ইসরাইলের স্থল অভিযান ভয়াবহ: কানাডা

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজা সিটিতে ইসরাইলের নতুন স্থল অভিযানকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণলায়। কানাডা বলছে, এই হামলায় মানবিক সংকট আরো তীব্র হবে এবং জিম্মিদের মুক্তিকেও ঝুঁকির মধ্যে পড়বে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোষ্টে ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণলায়।

এতে বলা হয়, কানাডা অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা সরবরাহ এবং সকল জিম্মিকে মুক্তি দেয়ার আহ্বানে আন্তর্জাতিক অংশীদারদের সাথে রয়েছে।

মঙ্গলবার গাজা উপত্যকাজুড়ে নতুন করে ইসরাইলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী পুরো গাজা সিটি দখলের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে স্থল অভিযানের চূড়ান্ত ধাপ শুরু করেছে। গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হারা হাজার ফিলিস্তিনি। যদিও গাজায় নিরপাদ স্থান বলেত আর কিছুই অবশিষ্ট নেই।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ

মধ্যপ্রাচ্যের ৩৫ মিলিয়ন বিদেশি যেসব দেশের নাগরিক

ইরান যুদ্ধে ১৪০ মার্কিন সেনা আহত: পেন্টাগন

ব্রিটিশ গণমাধ্যমের মুসলিমবিদ্বেষী আচরণ

তেলের দাম নিয়ন্ত্রণে ইতিহাসে সবচেয়ে বড় মজুদ ছাড়ের প্রস্তাব আইইএ’র

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানাল উত্তর কোরিয়া

ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ

ইরানে হামলা সমর্থন করে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে মাইন বসানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে, হুঁশিয়ারি ট্রাম্পের

ইসরাইলে হামলায় লেবাননের জোউয়া শহরের মেয়রসহ নিহত ৬

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের