হোম > বিশ্ব

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাত বন্ধ করতে ওয়াশিংটনের মধ্যস্থতা বা হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। তিনি আরো বলেন, ‘পাকিস্তানের একজন চমৎকার প্রধানমন্ত্রী এবং জেনারেল আছেন। তারা দুজন এমন ব্যক্তি, যাদের আমি সম্মান করি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একজন মুখপাত্র জানিয়েছেন, দেশটির অভিযানে আফগানিস্তানের ২৯৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। অভিযানে আফগানিস্তানের ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে।

এদিকে, সংঘাত বন্ধে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স