হোম > বিশ্ব

সুদানের আরএসএফ কমান্ডারদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

সুদানের আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) তিন কামান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সুদানের এল ফাশেরে ১৮ মাস ধরে চলা অবরোধ ও দখলে তাদের ভূমিকার জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। আরএসএফের বিরুদ্ধে পরিকল্পিত ও ব্যাপক হত্যাযজ্ঞের অভিযোগ রয়েছে। খবর আরব নিউজের।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে নিষেধাজ্ঞা ঘোষণা করে। আরএসএফের বিরুদ্ধে এল-ফাশের অবরোধ ও দখলের সময় জাতিগত হত্যা, নির্যাতন, অনাহার এবং যৌন সহিংসতার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

২০২৫ সালের অক্টোবরে দারফুরের আল-ফিশারে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় আরএসএফ। মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, অক্টোবরে শহরটি দখলের পর আরএসএফ যোদ্ধারা পদ্ধতিগত ও ব্যাপক হত্যাকাণ্ড, আটক এবং যৌন সহিংসতা চালায়। গ্রুপটির বিরুদ্ধে বহু লাশ পুড়িয়ে গণহত্যার প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে।

আরএসএফ এল ফিশার দখল নেওয়ার পর থেকে অক্টোবরের শেষের দিকে লক্ষাধিক মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আরএ

ছয় বছর ধরে ভরতের কারাগারে বন্দী, আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন মুসলিম যুবক

‘আরো মার্কিন রক্ত ও অর্থ ব্যয়ে নিজেকে বাঁচাতে মরিয়া নেতানিয়াহু’

ট্রাম্প-পুতিনের ডিজেল চুক্তিতে ক্ষুব্ধ সুইডেন

শত্রু ড্রোন শিকারে তুরস্কের নতুন প্রযুক্তি ‘গোকাল্প’ উন্মোচন

‘আমার চেয়ে পরিবার বেশি ভুগেছে’, দাদির মৃত্যুর আগের দিন বলেছিলেন অভিজিৎ দীপকে

ভারতে ককরোচ আন্দোলনে দমন-পীড়নের চিত্র বিশ্ব গণমাধ্যমে

দিল্লিতে ধরপাকড় হিটলারের আমলকেও ছাড়িয়ে গেছে: তৃণমূল নেতা

‘প্রধানমন্ত্রী আম্বানি’ স্টারলিংক নিয়ে মুকেশকে খোঁচা ইলন মাস্কের

দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, আটক ৭ হাজারের বেশি

সিজেপির বিক্ষোভে সংহতি জানাতে গিয়ে আটক অভিনেতা ইমরান খান