হোম > বিশ্ব

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলা, ২০০ জনের বেশি মানুষ নিহতের শঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সীমান্তবর্তী ইয়োবোর একটি বাজারে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। এতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে।

গতকাল শনিবার রাতে জিল্লি নামে ওই গ্রাম্য বাজারে এ বিমান হামলার ঘটনা ঘটে। এতে প্রায় দুইশ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও এক কাউন্সিলর।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, তারা জঙ্গিগোষ্ঠী বোকো হারামের যোদ্ধাদের টার্গেট করেছে। তবে বাজারে হামলার বিষয়টি বিমানবাহিনী উল্লেখ করেনি।

যেখানে বিমান হামলার ঘটনা ঘটেছে সেখানে মিলিশিয়াদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এতে সেখানে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বোর্নোর সীমান্তবর্তী ইয়োবোর গেইদাম বিভাগের ফুচিমেরাম প্রধান ও কাউন্সিলর লাওয়ান জান্না নুর বলেছেন, আহতদের ইয়োবো ও বোর্নোতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, “জিল্লি বাজারে একটি খুবই বিপর্যয়কর একটি ঘটনা। বাজারে বিমান হামলায় ২০০ জনের বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছেন।”

সেখানকার তিনজন বাসিন্দা ও একটি এনজিও জানিয়েছে, নিহতের সংখ্যা ২০০ জনের বেশি হবে। সূত্র: রয়টার্স ও বিবিসি

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা