হোম > বিশ্ব

৩২৫৮ ভারতীয়কে ২০২৫ সালে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২৫৮ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ তথ্য জানান । খবর হিন্দুস্তান টাইমসের।

২০০৯ সালের পর এবারই সবচেয়ে বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হলো। এ নিয়ে গত দেড় দশকে মোট ১৮ হাজার ৮২২ জন ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে যে ৩ হাজার ২৫৮ জনকে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে ২ হাজার ৩২ জন সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন। বাকি ১ হাজার ২২৬ জনকে মার্কিন কর্তৃপক্ষের বিশেষ চার্টার ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে।

২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৩৬৮ জন। এছাড়া ২০২৩ সালে ৬১৭ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র ফেরত পাঠায়।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে আনুমানিক ৭ লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী আছে, যা মেক্সিকো ও এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ।

জয়শঙ্কর জানান, ভারত সরকার অবৈধ অভিবাসন রোধ, মানবপাচার চক্র চিহ্নিতকরণ এবং বিদেশে আটকে পড়া নাগরিকদের সহায়তা প্রদানে কাজ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নথিপত্রহীন অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। এরই অংশ হিসেবে ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত