হোম > বিশ্ব

তুরস্কে বিষক্রিয়ায় ৩ পর্যটকের মৃত্যু, খালি করা হলো হোটেল

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে একটি হোটেলে সন্দেহজনক বিষক্রিয়ায় তিন পর্যটক মারা গেছেন। তারা তুর্কি-জার্মান একটি পরিবারের সদস্য। খাদ্যে বিষক্রিয়ার কারণে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে ধারণা হচ্ছে। এ ঘটনার পর হোটেলটি খালি করে দেয়া হয়েছে। খবর দ্য স্ট্রেটস টাইমসের।

ইস্তাম্বুলের ফাতিহ এলাকায় অবস্থিত হোটেলটির নাম প্রকাশ করা হয়নি। সেখানকার সব অতিথিকে অন্য হোটেলে সরিয়ে নেয়া হয়েছে। সেখোনে মোট কতজন অতিথি ছিলেন, তা উল্লেখ করা হয়নি।

একই হোটেলের আরো দুই পর্যটকের শনিবার বমি ও বমিভাব উপসর্গ দেখা যায়। পরে তাদেরও হাসপাতালে নেয়া হয়।

গত বুধবার তুর্কি-জার্মান পরিবারটির সব সদস্য অসুস্থ হয়ে পড়েন। বসফরাস সেতুর কাছে ওরতাকয় এলাকায় জনপ্রিয় কয়েকটি স্ট্রিটফুড খেয়েছিলেন তারা।

অসুস্থ হওয়ার পর তাদের সবাইকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনজন মারা যান। শিশু দুটির বাবার অবস্থা এখনো আশঙ্কাজনক।

পুলিশ ওই হোটেলের এক কর্মী ও দুই পেস্ট কন্ট্রোল কর্মীসহ মোট সাতজনকে আটক করেছে।

পরিবারটি তুরস্কের হলেও স্থায়ীভাবে জার্মানিতে বসবাস করত। সম্প্রতি তারা ছুটিতে ইস্তাম্বুলে ঘুরতে যায়।

জর্ডানের সামরিক ঘাঁটিতে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসি স্থাপনায় আগুন

হরমুজের বিকল্প তেল রুট হিসেবে সিরিয়াকে ভাবছে ফ্রান্স

খামেনিকে দাফনের জন্য প্রস্তুত মাশহাদ

চীনের জুতা কারখানায় আগুন, নিহত ২৮

ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের পাল্টা জবাব না দেওয়ার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

বাবার দেওয়া নাম বদলালেন নেতানিয়াহুর ছেলে, নেপথ্যে কী

দুই দিনে ইরানের ১৭০টির বেশি সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

বন্যায় খামার থেকে পালিয়েছে শত শত সাপ, এলাকায় আতঙ্ক

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানাল সংযুক্ত আরব আমিরাত