হোম > বিশ্ব

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম রোববার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৬ মিনিটে প্রতি ব্যারেল ৮১ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। এ সময় দাম বেড়েছে ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ৩৫ শতাংশ। দিনের শুরুতে এর দাম সর্বোচ্চ ৮২ দশমিক ৩০ ডলার পর্যন্ত উঠেছিল।

তবে গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। কারণ, কয়েকটি তেলবাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়, যা তেল সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমিয়ে দেয়।

এদিকে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের বহুল প্রতীক্ষিত কূটনৈতিক আলোচনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার।

সূত্র: রয়টার্স

এএম

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ