হোম > বিশ্ব

অভিবাসন বিরোধী অভিযানের বাজেট বাড়াচ্ছেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

আগামী বছরে অভিবাসন বিরোধী অভিযান আরো জোড়ালো করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন বছরের জন্য ১৭০ বিলিয়ন ডলার রাষ্ট্রীয় বরাদ্দ পাচ্ছে অভিযান পরিচালনাকারী দুই সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অভিবাসন বিরোধী অভিযান আরো জোড়ালো করার অংশ হিসেবে বিভিন্ন কর্মক্ষেত্রে অভিযান চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, তারা নতুন করে আরো হাজার হাজার এজেন্ট নিয়োগ, নতুন আটক কেন্দ্র খোলা, এবং বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের খুঁজে বের করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বের পরিকল্পনা করা হচ্ছে।

ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে একটি মিয়ামি। ট্রাম্পের অভিবাসন নীতির ওপর মার্কিন জনসাধারণের সমর্থন দিন দিন কমছে। জড়িপ অনুযায়ী ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি সমর্থন গত মার্চের ৫০ শতাংশ থেকে কমে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ৪১ শতাংশে নেমে এসেছে।

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি