হোম > বিশ্ব

ট্রাম্পের ভাষণের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। তার এমন হুমকির কয়েক মিনিটের মধ্যেই বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম।

বিশ্বব্যাপী তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেলে ১০৫ ডলার ছাড়িয়ে গেছে।

ভাষণের পর মার্কিন তেলের মানদণ্ড ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেলে ১০৩ ডলার ছাড়িয়েছে।

এক মাসেরও বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয় এই জলপথ দিয়ে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং তেলের দাম হয়েছে আকাশচুম্বী। মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম প্রতি গ্যালনে ৪ ডলার ছাড়িয়েছে।

তবে ট্রাম্প বুধবার তার ভাষণে এর প্রভাবকে খাটো করে দেখিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রণালির প্রয়োজন নেই। তিনি ইঙ্গিত দেন, জলপথটিতে প্রবেশাধিকার পুনরুদ্ধার না করেই তিনি যুদ্ধ শেষ করতে ইচ্ছুক। তিনি বলেন, এ দায়িত্ব যুক্তরাষ্ট্রের মিত্রদেরই গ্রহণ করা উচিত।

সূত্র: সিএনএন

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স