হোম > বিশ্ব

ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে মস্কো: পুতিন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করছে মস্কো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি একথা বলেন। শুক্রবার সকালে দিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। খবর এনডিটিভির।

ভারতীয় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ায় সমস্যা সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করে তার দেশ।

মোদি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন সম্পর্কে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’

পুতিন দুই দিনের সফরে ভারতে রয়েছেন। বৃহস্পতিবার দিল্লিতে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সেখানে যেখানে প্রধানমন্ত্রী তাকে আলিঙ্গন করেন।

ইউক্রেন যুদ্ধের আলোকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের রাশিয়ান তেল কেনা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক জটিল হয়ে পড়েছে।

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ