হোম > বিশ্ব

মামদানিকে বেছে নিয়ে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব হারিয়েছে; কারণ নিউইয়র্ক সিটি জোহরান মামদানিকে মেয়র নির্বাচিত করেছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরটি ‘কমিউনিস্ট’ হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বুধবার মায়ামিতে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা এটি সামলে নেবো।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ভাষণে ট্রাম্প আরো বলেন, ফ্লোরিডা শহর শিগগিরই নিউইয়র্কের বামপন্থা থেকে পালিয়ে আসা লোকজনের আশ্রয়স্থল হবে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। তাদের সামনে এখন দু’টি পথ রয়েছে: কমিউনিজমকে বেছে নিতে হবে না হয় সাধারণ জ্ঞান।

তার মতে, তাদেরকে ‘অর্থনৈতিক দুঃস্বপ্ন অথবা অর্থনৈতিক সাফল্যের বিস্ময়’ এরমধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ‘আমরা নিউইয়র্ককে সফল করতে চাই। আমরা তাকে (মামদানি) সাহায্য করব, হয়তো কিছুটা।’

গত বছরের ৪ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বার্ষিকীতে তিনি বলেন, ‘আমরা আমাদের অর্থনীতি উদ্ধার করেছি, আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছি এবং একসাথে ৩৬৫ দিন আগে সেই দুর্দান্ত রাতে আমাদের দেশকে রক্ষা করেছি।’

আরএ

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা