হোম > বিশ্ব

গাজা সীমান্তের কাছে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকির জন্য গাজা সীমান্তের কাছে ইসরাইলে একটি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এটি নির্মাণে ব্যয় হবে ৫০০ মিলিয়ন ডলার। খবর বার্তা সংস্থাআনাদোলুর

ইসরাইলি সংবাদমাধ্যম দৈনিক ইয়েদিওথ আহরোনোথ নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন গাজা সীমান্ত এলাকায় একটি বড় সামরিক ঘাঁটি স্থাপন করতে চাইছে।

সূত্রের বরাত বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, এই ঘাঁটিতে একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স থাকবে, যারা গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।

এতে আরো বলা হয়, ঘাঁটিতে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন থাকবে।

সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়, এই প্রকল্পটি হবে ‘ইসরাইলি ভূখণ্ডে প্রথম বড় আকারের মার্কিন সামরিক স্থাপনা, যা গাজায় যুদ্ধোত্তর স্থিতিশীলতা রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা এরআগে নিশ্চিত করেছিলেন, ‘গাজায় কোনো মার্কিন সেনা মোতায়েন হবে না।’

বর্তমানে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য দক্ষিণ ইসরাইলের কিরিয়াত গাটে বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্রে দুইশ’ মার্কিন সামরিক কর্মী মোতায়েন রয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা জানান, মার্কিন সামরিক ঘাঁটিটি গাজায় মানবিক সাহায্য বিতরণের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে বলে আশা করা হচ্ছে।

ইসরাইলি সংবাদপত্রটি পরিকল্পিত স্থাপনার সঠিক অবস্থান নির্দিষ্ট করেনি।

প্রতিবেদনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

আরএ

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু

ইরান সেনাদের বড় অংশকে বেতন দিতে পারছে না: ট্রাম্প

চার বছর পর গম রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত

হিজাব পরা ইসলামে অপরিহার্য আচার নয়: ভারতের হাইকোর্ট

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

হঠাৎ মস্কোতে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে রহস্য, নীরব ক্রেমলিন

যুক্তরাষ্ট্র-ইরান সংকট সমাধানে নিষেধাজ্ঞা নয়, আলোচনাই একমাত্র পথ: কাতার

ভারতে মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক