হোম > বিশ্ব

পেহেলগাম হামলার তদন্তে পাকিস্তানের পক্ষে মার্কিন সাবেক মন্ত্রী

স্টাফ রিপোর্টার

এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেলও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবির পক্ষে সহমত পোষণ করেছেন।

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলার নেপথ্যে কে বা কারা তা তদন্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ অন্য মন্ত্রীরা আন্তর্জাতিক স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তের আহ্বান জানিয়েছেন। কিন্তু তাদের ওই আহ্বানে সাড়া না দিয়ে ভারত একতরফাভাবে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে যাচ্ছে। এর ফলে উভয় দেশের মধ্যে অব্যাহতভাবে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে জিও নিউজ প্রোগ্রাম ‘ক্যাপিটাল টক’-এ সাংবাদিক হামিদ মীরের সঙ্গে কথা বলছিলেন রবিন রাফেল। তিনিও পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, পেহেলগাম হামলার বিষয়ে পাকিস্তান যে পক্ষপাতহীন তদন্তের প্রস্তাব দিয়েছে তা ইতিবাচক।

মার্কিন সাবেক এ মন্ত্রী পাকিস্তানকে দোষারোপ করার ভারতের বক্তব্যের সমালোচনা করে বলেন, একটি ঘটনা ঘটে যাওয়ার ৫ মিনিটের মধ্যে তার জন্য কাউকে অভিযুক্ত করা ভীষণভাবে অনুচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট এই উত্তেজনা প্রশমনে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ভূমিকা রাখতে হবে।

এমএস

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি