হোম > বিশ্ব

আরো ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিলো ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরো ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে ইসরাইল লাশগুলো হস্তান্তর করে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১০ অক্টোবর থেকে সবমিলিয়ে ৩৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইল।

ফরেনসিক কর্মীরা এখন পর্যন্ত ৯৭টি লাশ শনাক্ত করেছে। লাশগুলো নথিভুক্ত করা এবং পরিবারের কাছে হস্তান্তরের আগে পরীক্ষা করে দেখা হচ্ছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইল থেকে ফেরত আসা অনেক লাশের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল, যার মধ্যে রয়েছে মারধর, হাত বাঁধা, চোখ বেঁধে রাখা এবং মুখের বিকৃতি। অনেক লাশ নাম-পরিচয় ছাড়াই ফেরত পাঠানো হয়েছে।

ইসরাইলি হামলায় ল্যাবরেটরি ধ্বংসের কারণে গাজার ফরেনসিক কেন্দ্রগুলো বন্ধ থাকায় শারীরিক চিহ্ন বা পোশাকের মাধ্যমে স্বজনদের লাশ শনাক্ত করার চেষ্টা করছেন অনেকে।

ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, সেনাবাহিনী দক্ষিণ ইসরাইলের কুখ্যাত সদে তেইমান সামরিক ঘাঁটিতে প্রায় এক হাজার ৫০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইল নৃশংস হামলা চালিয়ে প্রায় ৬৯ হাজার ২০০ জনকে হত্যা করেছে। হামলায় আহত হয় এক লাখ ৭০ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু