হোম > বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

ইউক্রেনের পাঁচটি অঞ্চলে জ্বালানি খাতকে লক্ষ্য করে ব্যাপক আকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা জানিয়েছেন। গত প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে এর আগে কখনো দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় এত বড় আকারে হামলা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ৭০টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখতে ৪৫০টি ড্রোনও ব্যবহার করা হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মাত্র ৩৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে, অর্থাৎ বহু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে এখন মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রা চলছে। রাতে প্রায় সময়েই তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে সীমাহীন ভোগান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে সোমবারের এই হামলা চালিয়েছে রাশিয়া।’

সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকের মতে, চলতি বছরে এটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী আঘাত। হামলার সময় অঞ্চলটিতে তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস।

জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করতে রাশিয়া কূটনীতি নয়, বরং সন্ত্রাস বেছে নিচ্ছে এবং মস্কোর ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে মিত্রদের প্রতি আহ্বান জানান।

আরএ

লেবাননে ১০ কিলোমিটারজুড়ে ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ: এরদোয়ান

নাটকীয়তার পর মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নিচ্ছেন বিজয়

কাস্পিয়ান সাগর এখন ইরান-রাশিয়ার কৌশলগত বাণিজ্যপথ

কাস্পিয়ান সাগর হয়ে ইরানে ড্রোন যন্ত্রাংশ পাঠাচ্ছে রাশিয়া

চলতি বছরে পশ্চিম তীরে ৪০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ

শুভেন্দুর পুরোনো ঘুস নেওয়ার ভিডিও ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও অতিরিক্ত যা আদায় করতে চায় ইরান

ন্যাটোর ভবিষ্যত নিয়ে যা জানাল জার্মান চ্যান্সেলর