হোম > বিশ্ব

ভারতের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান

খাজা আসিফ

আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি : সংগৃহীত

ভারতের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি বলেন, ভবিষ্যতে ভারত যদি কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তাদের আরো শক্তিশালী জবাবের মুখোমুখি হতে হবে।

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

খাজা আসিফ বলেন, সাম্প্রতিক সংঘাতে ভারতের যে পরাজয় হয়েছে, তা দেশটি শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে।

তিনি দাবি করেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময় যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানে সক্রিয় ভারতীয় মদতপুষ্ট গোষ্ঠীগুলোর মোকাবিলায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার মতে, আজাদ জম্মু ও কাশ্মীরে সম্প্রতি যে ধরনের বক্তব্য শোনা যাচ্ছে, তা কোনো পাকিস্তানি বা কাশ্মীরির ভাষা নয়; বরং তা ভারতের অবস্থানের প্রতিফলন।

তিনি অভিযোগ করেন, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ডে অর্থ ও সহায়তা দিচ্ছেন এবং সেখানে ভারত-সমর্থিত গোষ্ঠীগুলোও সক্রিয় রয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সম্ভাব্য ‘পানি আগ্রাসন’ মোকাবিলায়ও সরকার পূর্ণ প্রস্তুতি নেবে।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেওয়া হবে না।

সূত্র: সামা টিভি

এএম

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স