হোম > বিশ্ব

ইমরান খানকে মুক্ত করতে পিটিআইয়ের বাহিনী গঠনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করতে ‘ইমরান খান রিলিজ ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আন্দোলন গড়ে তোলাই এ সংগঠনের লক্ষ্য।

বুধবার সুপ্রিম কোর্টের বাইরে এক সংবাদ সম্মেলনে ইমরানের ঘনিষ্ঠ সহযোগী ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এ ঘোষণা দেন। তিনি জানান, কারাবন্দি ইমরান খান তাকে একটি ‘রাজপথের আন্দোলন’ পরিচালনার দায়িত্ব দিয়েছেন।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। ২০২২ সালে পার্লামেন্টের ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেসব মামলায় দণ্ডিত হয়ে এখন কারাভোগ করছেন তিনি। তবে ইমরান ও তার দল মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

সম্প্রতি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কা দেখা দেয়। সুপ্রিম কোর্টে দাখিল করা একটি মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। এ তথ্য প্রকাশের পর পিটিআই ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন জোরদার করেছে। তবে সরকার বলছে, সাবেক প্রধানমন্ত্রী সর্বোত্তম চিকিৎসা সুবিধাই পাচ্ছেন।

অবৈধ ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা

তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সওয়াল

দিল্লিতে মদ্যপান ও চেঁচামেচির প্রতিবাদ করায় সঙ্গীতশিল্পীকে পিটিয়ে হত্যা

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা

ভেনেজুয়েলার তেল চুক্তি কি গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা

গুগলের এআই সার্চের মুখে ওয়েবসাইটগুলোর ভবিষ্যৎ কী

বহুমুখী পররাষ্ট্রনীতির পথে তুরস্ক, মক্কা চুক্তি থেকে এসসিও-ন্যাটো

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন প্রজন্ম নিহত

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকট তীব্র