হোম > বিশ্ব

ফ্লোরিডার গভর্নরের বিরুদ্ধে মুসলিম সংগঠনের মামলার ঘোষণা

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসকে (সিএআইআর) ‘বিদেশি সন্ত্রাসী’ গোষ্ঠী ঘোষণা দেয়ায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে সংগঠনটি। সিএআইআর ফ্লোরিডা শাখার অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক হিবা রহিম মঙ্গলবার একথা জানান। খবর আল জাজিরার।

তিনি বলেন, ডিস্যান্টিসের সিদ্ধান্তের তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব পড়বে না, তবে এটি ফ্লোরিডাসহ পুরো যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষ উস্কে দিতে পারে।

হিবা রহিম আরো বলেন, ‘নাগরিক স্বাধীনতা রক্ষা, মার্কিন মুসলমানদের সুরক্ষা এবং সংবিধান সমুন্নত রাখার জন্য আমরা প্রতিদিন যে কাজ করি তা চালিয়ে যাব।’

ডিস্যান্টিস সোমবার সিএআইআরকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেন। পাশাপাশি এই সংগঠনটিকে সহায়তা প্রদানকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

তবে সমালোচকরা বলছেন, সিএআইআরকে ‘বিদেশী সন্ত্রাসী’ তকমা মূলত প্রতীকী বলে মনে হচ্ছে। এই ধরনের তকমা কেবল ফেডারেল স্তরেই দেয়া যেতে পারে।

তাছাড়া, সিএআইআর একটি দেশীয় গোষ্ঠী যাদের যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ডজন শাখা রয়েছে এবং শত শত কর্মচারী এবং অবদানকারী যারা মার্কিন নাগরিক। তাই এটিকে বিদেশী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা যায় না।

১৯৯৪ সালে সিএআইআর প্রতিষ্ঠিত হয়। এরা ধর্মের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সকল সহিংসতার বিরোধিতা করে।

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের