হোম > বিশ্ব

সিডনি হামলায় অস্ট্রেলিয়াকে দায়ী করলেন নেতানিয়াহু

আতিকুর রহমান নগরী

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিডনি হামলার জন্য অস্ট্রেলিয়ার সরকারকে দোষারোপ করেছেন। নেতানিয়াহু বলেছেন সিডনিতে রোববারের হামলার আগে ঘটনার পেছনে অ্যান্টিসেমিটিজমকে উস্কানি দিয়েছে অস্ট্রেলিয়া। খবর এএফপির।

নেতানিয়াহু বলেন, “তিন মাস আগে আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে আপনার নীতি অ্যান্টিসেমিটিজমের আগুনে তেল ঢালছে।” তিনি আগস্টে অ্যান্থনি আলবেনিসকে লেখা চিঠিতে এই বিষয়ে সতর্ক করেছিলেন যখন ক্যানবেরার ঘোষণা আসে যে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

তিনি আরও বলেন, “অ্যান্টিসেমিটিজম এমন একটি ক্যান্সার যা ছড়িয়ে পড়ে যখন নেতারা নীরব থাকে এবং কোনো পদক্ষেপ গ্রহণ করে না।” দক্ষিণ ইসরাইলে একটি জনসভায় এই মন্তব্য করেন নেতানিয়াহু ।

এসআর

ইন্ডিগোর বিমানে হাতে লেখা নোট ঘিরে আতঙ্ক

সুদানে আরএসএফের হয়ে লড়তে ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে আমিরাত

মসজিদ হচ্ছে ইবাদত, বিশ্বাস ও বন্ধুত্বের স্থান: প্রিন্স উইলিয়াম

নিউজিল্যান্ডের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ তুলে নিল ইরান

৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি

ইরানের পারমাণবিক স্থাপনায় সত্যি কি আবারও হামলা চালাবেন ট্রাম্প

ওয়াশিংটন বা তেল আবিব নয়, স্পেন পরিচালিত হয় মাদ্রিদ থেকে: সানচেজ

আধুনিক উন্নয়ন ও পরিবর্তনের পথে বাধা নয় ইসলাম: মাহাথির মোহাম্মদ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ২০