হোম > বিশ্ব

ভারতকে স্থায়ী শিক্ষা দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ

মে মাসের যুদ্ধ

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, গত মে মাসের যুদ্ধে মোদি সরকারকে অবিস্মরণীয় ও স্থায়ী শিক্ষা দিয়েছে তার দেশ। বুধবার খাইবার পাখতুনখোয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেহবাজ শরিফ বলেন, ভারত কখনো পাকিস্তানের সঙ্গে যুদ্ধে এই পরাজয় ভুলতে পারবে না। খবর জিও নিউজের।

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের সময় মোদি সরকারকে পাকিস্তান এমন একটি শিক্ষা দিয়েছে, যা তারা কখনো ভুলবে না।’ তিনি বলেন, মারকা-ই-হক বা সত্যের যুদ্ধে পাকিস্তানি সশস্ত্র বাহিনী জাতির প্রার্থনা ও অটল সমর্থনে বিজয় অর্জন করেছে। তিনি জোর দিয়ে বলেন, ‘দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত ভারত কখনো এই পরাজয় ভুলবে না।’

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের আক্রমণ চালায় ভারত। এর জেরে গত মে মাসে পাকিস্তান ও ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে। পাকিস্তানের দাবি, যুদ্ধের ৮৭ ঘন্টার এই সংঘর্ষে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা, যার মধ্যে তিনটি রাফায়েল এবং কয়েক ডজন ড্রোন ছিল। ১০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ শেষ হয়।

আরএ

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী

কালো তালিকাভুক্ত করায় পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

ইউক্রেনের যে ‘ডাইনি বাহিনী’ ছদ্মবেশে খতম করছে রুশ সেনা

গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা বজায় রেখেছে ইসরাইল

ইরানের সামনে ‘অসাধারণ কিছু করার সুযোগ’ রয়েছে: রুবিও

মার্কিন সিনেটে ইরানবিরোধী সামরিক পদক্ষেপে বিধিনিষেধ আরোপ, ক্ষুব্ধ ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১০ হাজার মানুষকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে, দাবি শুভেন্দুর